1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইন্টারপোলে শেখ হাসিনার নামে রে’ড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তায় চীনে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ ফাতেমার জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে সংসদীয় ফ্যাসিবাদ বললেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি মক্কায় রেড অ্যালার্ট জারি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও

মক্কায় রেড অ্যালার্ট জারি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ৪:৪৬ পিএম

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। গালফ নিউজ জানিয়েছে, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা দেওয়া হয়েছে।

মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে।

পবিত্র নগরী মক্কা ছাড়াও জাজান, আসির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এনসিএম জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী বজ্র মেঘ তৈরি হতে পারে। এছাড়া পূর্ব সৌদির উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে, এতে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও সৌদি আরবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির ওপরে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com