1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ১:৩২ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে গিয়ে রোকেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। এ সময় স্বামী পরিচয়দানকারী মো. আনিস নামের আরও একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।

কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়।

তিনি আরও বলেন, আটক নারীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। পরে পুলিশ হেফাজতে রাখা হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে ইউএনও কার্যালয়ে এক যুবক এসে নিজেকে রোকেয়ার স্বামী হিসেবে পরিচয় দেন। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, আটক দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com