1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

রেজুখাল চেকপোস্টে ৮৫০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ৩:৪৩ পিএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় যাত্রী মো. ইদ্রিসকে আটক করা হয়। তার কোমরের বেল্টে অভিনব কায়দায় লুকানো ছিল ইয়াবার চালান। আটক ইদ্রিস টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং ই/২৫৬-এর বাসিন্দা, আব্দুর সালামের ছেলে।

এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক যুবককে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, ‘দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com