1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের হাতে প্রথম বৈধ সিম কার্ড, অবৈধ সিমে লাগাম টানছে সরকার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৫ ৯:২৮ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে প্রথমবারের মতো বৈধ সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ কার্যক্রম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) সকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (RRRC) কার্যালয়ের উদ্যোগে ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (UCR)-এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে প্রথম বৈধ টেলিটক সিম কার্ড তুলে দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

আরআরআরসি (RRRC)-এর তথ্যানুযায়ী, প্রথম পর্যায়ে বিভিন্ন শিবিরে ১০,০০০ টেলিটক সিম কার্ড বিতরণ করা হবে। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

এসময় কমিশনার মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের বর্তমানে ব্যবহৃত সব অবৈধ সিম কার্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। কেবল বৈধ সিম কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং অবৈধ সিম ব্যবহার করে পরিচালিত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা শিবিরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com