1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রেঁস্তোরায় পচা খাবার: কক্সবাজারের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১১:৪৪ এএম

কক্সবাজার সদর উপজেলায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি রেস্তোরাঁকে ৯৫ হাজার টাকা, একটি বেকারিকে ৪০ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জরিমানা করা হয়, আল্লারহ দান ফুড অ্যান্ড বেকারি (লিংক রোড) ৪০,০০০ টাকা, ক্যাফে নূর জাহান রেস্টুরেন্ট (বাস টার্মিনাল) ৫০,০০০ টাকা, সিয়াম রেস্টুরেন্ট (বাস টার্মিনাল) ২০,০০০ টাক, খাবার বাড়ি হোটেল (বাস টার্মিনাল) ২৫,০০০ টাকা, ভাই ভাই স্টোর (বাস টার্মিনাল) ১০,০০০ টাকা

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দোকান মালিককে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করার সতর্কতা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন খাবার পরিবেশন বা তামাকজাত দ্রব্যের প্রচারণা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি ও আইনের কঠোর প্রয়োগে শহরে ভেজাল ও নিম্নমানের খাবার বিক্রি কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com