1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রামুর বাঁকখালী নদীতে জমে উঠল গ্রামীণ নৌকা বাইচের উন্মাদনা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১:১৯ পিএম

ঐতিহ্যবাহী গ্রামীণ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রামু, কক্সবাজার বাঁকখালী নদীতে। বৃহত্তর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর ক্রীড়া পরিষদের আয়োজনে খেলা শুরু হয় ‘জাজেস-রেডি-গো’ ঘোষণা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে।

প্রতিযোগিতায় অংশ নেয় সুসজ্জিত নৌকা ও রঙিন পোশাকে সজ্জিত বিভিন্ন দল। খেলাধুলার উত্তেজনা উপভোগ করতে নদীর দুপাশে ভিড় জমে উৎসুক দর্শকদের। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের গান আর বৈঠার আওয়াজ পুরো এলাকা প্রাণবন্ত করে তোলে।

এইবারের চ্যাম্পিয়ন হয়েছে ‘সূরন্ন বাইচ দল’। পুরস্কার বিতরণ করেন ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাহিন চৌধুরী ও অন্যান্য অতিথিরা।

আয়োজকরা জানান, নৌকা বাইচ শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি গ্রামীণ ক্রীড়ার জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে চিহ্নিত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com