1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধে নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ১২:৪৪ পিএম

ইতিমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার দেশব্যাপী সন্ধ্যা ৭টার মধ্যে সব শপিংমল, দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নতুন নির্দেশনা জারি করেছে।

সারাদেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকারের জারি করা নতুন নির্দেশনা বাস্তবায়নে তৎপর রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী জেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।জেলা পর্যটন

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজারে সন্ধ্যা ৭টার পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে একথা জানান জেলা প্রশাসক মো: আ: মান্নান।

এ ছাড়া সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এবং দেশের বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের এই পদক্ষেপে ব্যবসায়ীদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার দেশব্যাপী সন্ধ্যা ৭টার মধ্যে সব শপিংমল, দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নতুন নির্দেশনা জারি করেছে। জরুরি ওষুধ বা পরিষেবা এ নির্দেশনার বাইরে থাকবে বলে নির্দেশনায় জানানো হয়

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com