1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর অপারেটর জটিলতায় অচল ৮৩০০ কোটি টাকার এসপিএম উখিয়ায় বিপন্ন প্রজাতির ঢাকিজাম গাছ নিধন, প্রমাণ নষ্টের অভিযোগ! চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বুলবুল আকতার বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী

দুর্গ সামলাতে নতুন ছক তামিমের নেতৃত্বাধীন বিএনপি প্যানেলের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ১২:৫৯ পিএম

বিসিবি নির্বাচনে রোববার (২৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পর্যন্ত সাজানো-গোছানো অবস্থা ছিল না তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলের। শেষ মুহূর্তে অন্যতম হাই-প্রোফাইল প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনে অংশ না নেওয়া একটা ধাক্কা।

সম্ভাব্য প্যানেলের একজন ভাইটাল মেম্বার কমে যাওয়া। তা পোষাতে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বিএনপির ৪ বড় নেতার সন্তান ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহীম আহমেদ, ইয়াসির আব্বাস এবং ওমর শরীফ মোহাম্মদ ইমরানকে প্যানেলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারপরও একটা হ – য – ব – র – ল অবস্থার মধ্যে ছিল তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থি প্যানেল। এতে করে ফাহিম সিনহা থেকে গেলেও প্যানেলের বাইরে পরে গিয়েছিলেন বর্তমান বোর্ডের দুজন পরিচালক ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুরুল আলম। বিএনপিপন্থি প্যানেলে জায়গা না পাওয়া ঢাকার ক্লাব পাড়ার ওই ২ পরিচিত মুখ ইফতিখার রহমান মিঠু আর মঞ্জুরুল আলম গতকাল রোববার আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে বসেন।

তাতে করে একটা বিভাজনের সম্ভাবনা তৈরি হয়। এক পক্ষে তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, বিএনপির ৪ কেন্দ্রীয় নেতার সন্তান ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহীম আহমেদ, ইয়াসির আব্বাস এবং ওমর শরীফ মোহাম্মদ ইমরান; আর অন্যদিকে ওই প্যানেলের বাইরে পরে যাওয়া ইফতিখার রহমান মিঠু, মঞ্জুরুল আলম, ফায়জুর রহমান মিতু, আদনান দিপন, বোরহান হোসেন পাপ্পুর মতো ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক এবং তাদের সমর্থক অন্য ক্লাবের কাউন্সিলরবৃন্দ।

তারা আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তামিমের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলে একটা অঘোষিত ফাটল দেখা দেয়। একটা অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনাও জাগে। একই মনোভাবাপন্ন ও নির্বাচনি প্রক্রিয়ায় শুরু থেকে তামিমের পক্ষে থাকাদের একাংশ আলাদা নির্বাচন করলে বিপর্যয় নেমে আসতে পারে, এবং প্যানেলের সবার জেতার সম্ভাবনা কমে যাওয়ার শঙ্কা থাকবে।

জানা গেছে, সেই চিন্তায় আজ কয়েক দফা বৈঠকে বসেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন প্যানেলের শীর্ষ কর্তারা।

সোমবার রাতে পাওয়া সর্বশেষ খবর, তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলে ইফতিখার রহমান মিঠু, মঞ্জুরুল আলম, ফায়জুর রহমান মিতু ও বোরহান হোসেন পাপ্পুর অন্তর্ভুক্তির দাবি তোলা হয়েছে জোরেশোরে। এবং বলা হয়েছে টি স্পোর্টসের দুই প্রার্থী শানিয়ান তানিম ও ইশতিয়াক সাদেকের যে কোনো একজনকে বাদ দিয়ে হলেও ওই চারজনকে প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু খোদ তামিম ইকবাল নাকি কিছুতেই টি স্পোর্টসের ২ প্রার্থীর একজনকে বাদ দিতে চান না। তিনি দুজনকেই রাখতে আগ্রহী।

পাশাপাশি সোমবার বিএনপিপন্থিদের বৈঠকে এক পক্ষ থেকে আরও একটি দাবিও নাকি তোলা হয়েছে। তা হলো- ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্যাটাগরি ২ মানে ঢাকার ক্লাব পর্যায়ে যে ৯ঃ ৩ ফর্মুলা দিয়েছেন (তামিমপন্থিদের ৯ আর বুলবুল পন্থিদের ৩) সম্ভব হলে সেটা ১১ঃ ১ কিংবা ১০ঃ ২ করার অনুরোধ জানানো।

জানা গেছে তামিমপন্থিদের একাংশর দাবি, তারা ক্রীড়া উপদেষ্টাকে জানিয়ে দিতে চান, বিএনপিপন্থিরাও বুলবুলকে সভাপতি আর তামিমকে সহ সভাপতি মেনে নিয়েই সমঝোতায় যেতে রাজি।

তবে ক্যাটাগরি ২ থেকে ১২ পরিচালকের মধ্যে ক্রীড়া উপদেষ্টা যে বিএনপি প্যানেল থেকে ৯ জন পরিচালক থাকার প্রস্তাব দিয়েছেন। সেটা বাড়িয়ে অন্তত ১০ বা ১১ জনে করতে হবে। সে ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার প্রস্তাবিত ৩ জনের বদলে ১ বা সর্বোচ্চ ২ জনের অন্তর্ভুক্তির কথা বলা হবে।

যদিও তা হওয়া না হওয়া নির্ভর করছে, ক্রীড়া উপদেষ্টার ইচ্ছে ও মানসিকতার ওপর। তিনি তার অবস্থানে অনঢ় থাকলে তামিমপন্থি বিএনপি প্যানেলে আগে যে ৯ জন ছিলেন তারাই থাকবেন। সঙ্গে ক্রীড়া উপদেষ্টার পছন্দের ফারুক আহমেদ, মেজর (অব.) ইমরোজ আর আমজাদ হোসেন যুক্ত হবেন। নতুন করে আর কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকবে না। শেষ পর্যন্ত কি হয়, সেটাই দেখার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com