1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রার্থী বাছাইয়ে ৪ মানদণ্ডের ওপর গুরুত্ব বিএনপির প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পদ হারালেন জামায়াত নেতা শান্তিতে নোবেল পেলেন রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, বন্ধ হচ্ছে ৫৭টি মেট্রো স্টেশন বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব’, গ্রামপুলিশ ছেলের ঘরে আশ্রয় মেলেনি বৃদ্ধ মায়ের হাসিনার কবরটাও দেয়ার মতো সাহস বাংলাদেশে আওয়ামী লীগের কারো নেই: রাশেদ খাঁন পরিচয় গোপন করেও রক্ষা পেল না খুনি, ৮ দিন পর উখিয়া থেকে গ্রেপ্তার ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার

দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ২:১২ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ চালক টেকনাফের হ্নীলার মো. জাকারিয়া ইদ্রীসকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ৯ অক্টোবর রাত ২টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালিয়ে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জাকারিয়া ইদ্রীস টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ইয়াবা ও জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com