1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর আমি না থাকলে সৌদি আরবের অস্তিত্ব থাকত না, বললেন ট্রাম্প মসজিদের মক্তবে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে ১২ কেজি এলপিজির ১ হাজার ৫৮৫ নির্ধারিত মূল্য হলেও বিক্রি সর্বোচ্চ ২৫০০ টাকা!

১২ কেজি এলপিজির ১ হাজার ৫৮৫ নির্ধারিত মূল্য হলেও বিক্রি সর্বোচ্চ ২৫০০ টাকা!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৬ ২:১৮ পিএম

কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে
চলছে নৈরাজ্য। ১২ কেজির সিলিন্ডারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি গুনতে হচ্ছে ৮শ থেকে ১ হাজার টাকা। কোথাও আবার বাড়তি দরেও না পাওয়ার দাবি ভোক্তার। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে জিম্মি করা হচ্ছে গ্রাহকদের।

যদিও বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলেই সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি করা যাচ্ছে না।

এ অবস্থায় মন্ত্রী জানালেন সরবরাহে কোনো ঘাটতি নেই। দাম বেশি নিলে নেয়া হবে ব্যবস্থা।

সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। কিন্তু রাজধানীর অধিকাংশ দোকানেই তা বিক্রি হচ্ছিল ২ হাজারের আশপাশে। কিন্তু কয়েকদিন ধরে সেই দাম আরও বেড়ে ২৩শ থেকে ২৫শ টাকায় পৌঁছেছে। অর্থাৎ বাড়তি গুনতে হচ্ছে ৭শ থেকে ১ হাজার টাকা।

শুধু গৃহস্থালি ব্যবহারকারী নয়, বাড়তি দামে চাপে পড়েছেন ছোট ব্যবসায়ীরাও। ভোক্তার অভিযোগ, সংকটের কথা বলে অতিরিক্ত দাম নিচ্ছেন খুচরা বিক্রেতারা।

তবে দাম বেশি রাখার কারণ হিসেবে পরিবেশক ও ডিলারদের দিকে আঙ্গুল তুলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, খুচরা পর্যায়ে বেশি দামে কিনতে হচ্ছে বলেই বিক্রি করা যাচ্ছে না সরকার নির্ধারিত দামে।
এ অবস্থায় সচিবালয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানালেন, দেশে এলপি গ্যাসের সরবরাহে ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি যারা বেশি দামে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

দেশের বাজারে ৯৮ শতাংশ এলপিজি আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান। যার ৮০ শতাংশই ব্যবহৃত হয় বাসাবাড়িতে।

সূত্র: সময় নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com