1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি কথা কাটাকাটি থেকে সংঘর্ষ : পাহাড়তলীতে যুবক নিহত, আহত ২ উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১

যারা মনে করছেন কুককুড়ি খেলবেন, সেই খেলার সময় আপনারা পাবেন না

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ২:৪৯ পিএম

এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা প্রশাসনকে আমাদের নেতা-কর্মীদেরকে বলেছি রক্তের বদলা রক্ত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা নয়। বাংলাদেশের মাটিতে সকল নির্যাতনের বিচার হবে, আইনসঙ্গতভাবেই হবে। কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দেইনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা মনে করছেন সামনে যড়যন্ত্র করবেন, সামনে কুককুড়ি খেলবেন, সেই কুককুড়ি খেলার সময় আপনারা পাবেন না।

আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি উল্লেখ করে এ্যাটর্নী জেনারেল হুশিয়ারি দিয়ে বলেন ৫ আগস্টে বাংলাদেশের জনগণ যখন তাদের ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন, তখন উনি কারাগারে যেতে পারতেন, বিচারের মুখমুখি হতে পারতেন। সেটা না করে উনি পালিয়ে যাওয়ার আগেই উনার আত্বীয় স্বজন যারা ক্ষমতার দম্ভ দেখাতেন, ক্ষমতার স্বাদ নিয়েছিলেন, লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাড়ি দিয়েছেন, তাদেরকে আগেই পাচার করে দিয়েছেন। আত্বীয় স্বজনকে পাচার করে নিজে ৫ আগস্ট হেলিকপ্টারে বোনকে সাথে নিয়ে পালিয়ে গেছেন। আর তার দলের লক্ষ লক্ষ নেতা-কর্মীকে অরক্ষিত রেখে গেছেন। তাদেরকে পাহারা আমারা দিচ্ছি।

তিনি বলেন, গত ১৭ বছর বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সমস্ত সেক্টরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিলি। ১৭ বছর পরে আগামীদিনে ভোট দিতে যাচ্ছেন, এই ভোটের লক্ষ হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এই ভোটের লক্ষ হবে বাংলাদেশের উন্নয়ন এবং স্থীতিশীল রাজনীতি কায়েম করা, আইনের শাসন কায়েম করা।

শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, ইসলামী বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিরীক্ষক ওয়ালিদ হাসান পিকুল কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু মুছা সহ দলটির অন্যান্যরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com