1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর জামিন চাইতে গিয়ে কারাগারে টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি

আজ শহীদ নূর হোসেন দিবস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ৩:০৫ পিএম

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তাঁর আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ নূর হোসেনকে স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে ঢাকার রাজপথে বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে আন্দোলনে অংশ নিয়েছিলেন ২৪ বছর বয়সী নূর হোসেন। পুলিশের গুলিতে সেদিন রাজপথেই শহীদ হন তিনি।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের আত্মত্যাগ বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর সাহসী প্রতিবাদ ও মৃত্যুর ঘটনা তৎকালীন আন্দোলনকে আরও বেগবান করতে ভূমিকা রাখে। পরবর্তী সময়ে এরশাদ সরকারের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও তাঁর আত্মত্যাগ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।

১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকায় চলছিল এরশাদবিরোধী আন্দোলন। ওই দিন সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় জড়ো হন হাজারো আন্দোলনকারী। স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

সেই মিছিলে অংশ নেন নূর হোসেন। বুকে সাদা রঙে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লিখে তিনি প্রতিবাদে শামিল হন। তাঁর এই ব্যতিক্রমী প্রতিবাদ সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মিছিলটি জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছালে গুলিবিদ্ধ হন নূর হোসেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এ সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com