বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি একদিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার ১৩ এপ্রিল।
মন্ত্রীী একান্ত সচিব মো: শফিকুল আলম প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী,সোমবার সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং বেলা সাড়ে ১১টায় কক্সবাজার পৌঁছাবেন।
কক্সবাজারে পৌঁছে তিনি বিমান বন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করবেন। এরপর তিনি বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুপুরে মন্ত্রী বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতাধীন হোটেল লাবনী, মোটেল উপল, মোটেল প্রবাল ও হোটেল শৈবাল পরিদর্শন করবেন।
বিকেলে তিনি ইনানী ও আশেপাশের সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করবেন। সফর শেষে একই দিন রাতে আকাশপথে ঢাকা ফিরবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।