1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ৭:০৭ পিএম

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৪ জন ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ৫ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।

বুধবার (৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন বলেন, “গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারী এবং ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা শহরে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখব।”

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন-মোঃ রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম প্রকাশ রং চা (৩৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)।

পুলিশ জানায়, শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, ভুক্তভোগী সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com