1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ৩:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেলহোল’ মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থ-রাইট সিটিজেনশিপ) ইস্যুতে দেওয়া এক মন্তব্য শেয়ার করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘অজ্ঞতাপূর্ণ’ ও ‘রুচিহীন’ বলে অভিহিত করেছে।

বিষয়টি সামনে আসে মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি রেডিও অনুষ্ঠানের বক্তব্য থেকে। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একটি শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় এবং পরে চীন বা ভারতের মতো নরক দেশ থেকে পুরো পরিবার সেখানে চলে আসে। ট্রাম্প পরে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই বক্তব্যের ট্রান্সক্রিপ্ট শেয়ার করেন।

এ মন্তব্যকে কেন্দ্র করে নয়াদিল্লি কঠোর অবস্থান নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এসব মন্তব্য ‘স্পষ্টতই অজ্ঞতাপূর্ণ, অপ্রাসঙ্গিক এবং খারাপ রুচির পরিচায়ক।’ তিনি আরও বলেন, এগুলো ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব প্রতিফলন নয়, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।

এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেসও মন্তব্যটির তীব্র সমালোচনা করে একে ‘অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তুলে ধরে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দেশটিকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com