1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

কক্সবাজারে বন্দুকসহ গ্রেফতার ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১:২৬ পিএম

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে দেশীয় একনলা বন্দুকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত পৌনে ১১টার দিকে পৌরসভার ঘোনার পাড়া এলাকার আলমগীর টাওয়ারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,​গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত একনলা বন্দুকটি জব্দ করা হয়েছে এবং আসামীদের গ্রেফতার করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের মোহাজের পাড়ার মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ ফয়সাল (৪৫) এবং ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ রুবেল (৩০)।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ১ নম্বর আসামী মোঃ ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা ছিলো। তার নামে ২০২১ সালের ২৯ জুলাই কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৪৭/৪৭৩) রয়েছে।

​গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com