1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

উখিয়া-টেকনাফ আসনে এনডিএমের প্রার্থী এড.সাইফুদ্দিন খালেদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ১০:০১ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জননেতা ববি হাজ্জাজের বিশ্বস্ত সৈনিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নং-৪৩ ) এর সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির কৃষি শ্রম ও সমবায় বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক সাইফুদ্দিন খালেদ। দলীয় সূত্র বিষয়টি জানিয়েছে।

এডভোকেট সাইফুদ্দিন খালেদ গত জাতীয় সংসদ নির্বাচন -২০১৮ সালে এনডিএম এর জোট গণঐক্যের পক্ষে হারিকেন প্রতীক নিয়ে কক্সবাজার-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেলেও এবারে এনডিএম এর দলীয় প্রতীক সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। গত ২০১৮ সালের রাতের ভোট ও দিনে ভোট কারচুপির বিষয়ে তিনি জোরালো প্রতিবাদ করেছিলেন বলে জানান।

শিক্ষাগত ও পেশাগত জীবনে এডভোকেট সাইফুদ্দিন খালেদ একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব। তিনি একাউন্টিং থেকে অনার্স, মাস্টার্স, বিএড, এলএলবি, এলএলএম ডিগ্রিধারী। এছাড়াও একসময় তিনি সরাসরি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। এখন বিভিন্ন প্রত্রিকা ও সাংবাদিক সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত বলে জানা গেছে। নতুন প্রজন্ম একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব হিসেবে এডভোকেট সাইফুদ্দিন খালেদকে বিকল্প হিসেবে চিন্তা করতে পারে বলে সচেতন মহলের ধারণা।

তিনি উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড ভালুকিয়া মাতবর পাড়া নিবাসী ও বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব
নুরুল ইসলাম মাস্টারের বড় ছেলে ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন প্রতিবাদী, স্বনামধন্য আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সকলের কাছে সুপরিচিত বলে জানা গেছে।

কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য বা আইনপ্রণেতা হওয়ার মতো যোগ্যতা আমার আছে, এলাকার জনগণ যদি আমার যোগ্যতা ও ওজন উপলব্ধি করতে পারে তবেই আমি প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতি কি জানতে চাইলে তিনি জানান, আমরা ইতোপূর্বে মাদক সংশ্লিষ্টদের এ আসনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছি। তাই এই এলাকা মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আমি নির্বাচিত হলে মাদক নির্মূল, বেকারত্ব রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, ব্যবসাবানিজ্যের উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা সমাধান, আইনশৃঙ্খলার উন্নয়ন সহ জনগুরুত্বপূর্ণ কার্যাদি করতে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবো।

বিএনপির প্রার্থী সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর বিষয়ে জানতে চাইলে এড.সাইফুদ্দিন খালেদ বলেন, তারা দুইজনই আমার সম্মানিত মুরব্বি। তাদের বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com