1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

জাতীয় পলিটেকনিক বিতর্ক উৎসবে উখিয়ার ফাহিম দেশসেরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ৩:২৫ পিএম

দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত বড় পরিসরের বিতর্ক উৎসবে দেশসেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন উখিয়ার মাশরাফুল ইসলাম ফাহিম।

ডিবেট বাংলাদেশের উদ্যোগে ডুয়েট ডিবেটিং সোসাইটির সহযোগিতায় গতকাল ১৪ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত প্রতিযোগিতার সমাপনীতে ফাহিমের হাতে ‘ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট’ পুরস্কার তুলে দেওয়া হয়।

ফাহিম অধ্যায়নরত সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউট সহ প্রতিযোগিতায় ২২ টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ১৬ টি কলেজ অংশ নেয়। সব বিতার্তিকদের পিছনে ফেলে ২৩৩ নম্বর পেয়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী।

নিজের অর্জনে উচ্ছ্বসিত ফাহিম ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ে সবার দোয়া চেয়েছেন।

ফাহিমের জন্ম উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডে, তার বাবা উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ফরহাদ পেশায় ব্যবসায়ী এবং মা আয়েশা সুলতানা গৃহিণী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com