1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১:০৮ পিএম

জামালপুরে চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন। এ ঘটনায় স্বামী তানজিদ ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন স্বামী তানজিদ ইসলাম অন্তর। সবার কাছে চাইলেন স্ত্রী ফিরে আসার দোয়া।

জানা গেছে, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশা ও অন্তরের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতিতে পরিবারে অশান্তি দেখা দেয়। ধীরে ধীরে সেই পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার প্রেক্ষিতে সে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে অন্তর দেখেন, স্ত্রী বিছানায় নেই। ঘরের জিনিসপত্র এলোমেলো, ওয়ারড্রোবে রাখা তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ দুই লাখ ত্রিশ পাঁচ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। স্ত্রীর খোঁজে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com