1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ উখিয়ায় জমি চাষের সময় হামলার , নারীসহ তিনজন গুরুতর আহত ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী গভীর রাতে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষ, বাসের চাপায় প্রাণ গেল ৪ জনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরষ্কৃত করা হবে: আইনমন্ত্রী কক্সবাজারসহ ১২ জেলায় চালু হল ডিজিটাল জামিননামা কক্সবাজারে ভুল ব্যক্তির ফাঁসির রায়!

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ৫:১৭ পিএম

ঢাকার ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শতাধিক হতদরিদ্র ও অসহায় নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জাকির হোসেনের স্ত্রী নাছিমা আক্তারের সহযোগিতায় সোমভাগ ইউনিয়নের কালিদাসপট্টি, বানেশ্বর এবং সূতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া এলাকার শতাধিক অসহায় নারীর কাছ থেকে এই অর্থ আদায় করা হয়।

ভুক্তভোগী বানেশ্বর গ্রামের শিরিন আক্তার ও রূপবান বলেন, আমরা নাছিমার মাধ্যমে ফরিদা ইয়াসমিনের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০০ টাকা করে জমা দিয়েছি। আমাদের এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম বলেন, স্বজনদের মাধ্যমে জানতে পেরে আগেই তাদের টাকা দিতে নিষেধ করি। পরে জানতে পারি, কালিদাসপট্টি গ্রামে নিজ ছেলের শ্বশুরবাড়িতে বৈঠক করে ফরিদা ইয়াসমিন দাবি করেন—স্থানীয় সংসদ সদস্য নাকি তাকেই ফ্যামিলি কার্ড করার দায়িত্ব দিয়েছেন! রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া দলের জন্য অত্যন্ত লজ্জাজনক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন সরাসরি সাক্ষাতের প্রস্তাব দিয়ে সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তবে ভুক্তভোগীদের সুস্পষ্ট অভিযোগের প্রসঙ্গ তুলতেই তিনি বিষয়টি এড়িয়ে যান এবং তড়িঘড়ি করে সংযোগ কেটে দেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন ফ্যামিলি কার্ড দেওয়ার মিথ্যা আশ্বাসে টাকা নিচ্ছেন—বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, টাকা নেওয়ার খবরটি আমরা জেনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তিনি দেশে ফিরলে তার সাথে আলোচনা করে রাজনৈতিকভাবেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com