1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

কুমিল্লা থেকে যুবককে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ২:৪৫ পিএম

কুমিল্লা থেকে নিখোঁজের ছয়দিন পর সজিব হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজিব কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গত ১ আগস্ট সজিব কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিবার সে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বুধবার বিকেলে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ জানতে পারে ভেসে ওঠা মরদেহটি নিখোঁজ সজিবের। এ ঘটনায় তদন্তে নেমে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মহিনুল ইসলাম বলেন, সজিবকে হত্যার পর সাগরে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। মুক্তিপণের জন্যই প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়। ঘটনায় জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্তের স্বার্থে এখন তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com