1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

সোয়া কোটি টাকার সোনাসহ যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১১:২২ এএম

যশোর: পাঁচটি সোনার বারসহ যশোরে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে শহরতলীর মুড়লি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বকর সিদ্দিক ঢাকার গেন্ডারিয়ার শ্যামপুরের সাইজুদ্দিনের ছেলে।
তার কাছ থেকে উদ্ধার সোনার ওজন ছয়শ’ ৯৭ গ্রাম। মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার নয়শ’ ৭৪ টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, নগদ টাকা এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল এই সোনা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করবেন।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com