1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ২:০২ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে যাত্রীবাহী নোয়া গাড়ি ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাইসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোজাহেরপাড়া রাস্তার মাথা এলাকায়, স্থানীয়ভাবে পরিচিত ‘আমিনের দোকান’ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম (২৫) মোজাহেরপাড়ার মৃত আবুল কালামের ছেলে। আহতরা হলেন তাঁর ছোট ভাই মো. সাহেদ এবং মো. রাসেল।

স্থানীয়দের ভাষ্য, সড়কের একটি বাঁকের পাশে লাকড়ি স্তূপ করে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা কঠিন হয়ে পড়ে। এতে মোটরসাইকেল ও নোয়া গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com