1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

আচরণবিধি ভেঙে শিবিরকর্মীরা কেন্দ্রে লিফলেট বিলি করছে: বাগছাসের জিএস প্রার্থী সিয়াম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৫:৫৫ এএম

জাকসু নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে ছাত্রশিবিরের কর্মীরা আচরণবিধি ভেঙে লিফলেট বিলি করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’র জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন।

তিনি বলেন, সকাল থেকে হলগুলোতে ভোটকেন্দ্রের একেবারে ভেতরে শিবিরের কর্মীরা ভোটারদের মধ্যে লিফলেট বিলি করছে। নির্বাচনী কর্মকর্তাদের সামনেই তারা এটা করছে। অথচ এটা স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন। আমরা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com