1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন, অন্তত ৫০ জনের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ৭:৪৬ এএম

ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।
প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বৃহস্পতিবার আইএনএ এই খবর প্রকাশ করে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘রাতে একটি পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’

প্রাদেশিক গভর্নর আইএনএকে বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করা হবে।’

ভবন ও মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com