1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

উখিয়ায় বিজিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ৭:৩৭ এএম

কক্সবাজার প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মাদকবিরোধী অভিযানে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক আসামিকে আটক করেছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি উখিয়া ব্যাটালিয়ন চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ জুন ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে শীলখালী অস্থায়ী চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী ঝিনুক পরিবহনের একটি যাত্রীবাহী মিনি বাস তল্লাশি করা হয়। এ সময় বাসযাত্রী নুর আলম (৪৫), পিতা মৃত শহর মুল্লুক, গ্রাম আলিয়াবাদ, ৪নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, ডাক ও থানা টেকনাফ মডেল, জেলা কক্সবাজারের কাছ থেকে দুটি সাদা রঙের বালতি উদ্ধার করা হয়।

তল্লাশিতে দেখা যায়, এক বালতির মধ্যে তিনটি যানবাহনের যন্ত্রাংশ এবং আরেক বালতির ভেতরে লাল রঙের শপিং ব্যাগে স্কচটেপ মোড়ানো কালো পলিথিনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম জানায়, সে মুচনি রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে মহেশখালীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত আসামি ও জব্দ ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com