1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ৭:৪৯ এএম

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব-১৫ জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালি ইউনিয়নের তেলখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে অপহরণ, ডাকাতি ও মাদক কারবার বেড়ে যাওয়ায় এই সাড়াশি অভিযান চালানো হয়।

 

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি একনলা বন্দুক ও শর্টগানের দুটি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ফেলে রেখে গেছে।

 

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‌্যাব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com