1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় ৩ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৮:২২ এএম

কক্সবাজারের উখিয়ায় ৩,০০০ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

 

বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়নের বিশেষ টহল দল টেকনাফ-কক্সবাজার সড়কে আকস্মিক তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। আটক করা হয় সিএনজি চালককে।

 

তথ্য অনুযায়ী, টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজির চালকের মাথার পাশে থাকা অডিও স্পিকারের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো লুকানো ছিল। এসময় সিএনজি চালক মোহাম্মদ ইসলাম (২৮) কে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লঙ্গুরবিল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

 

বিজিবির ভাষ্য, আটককৃত চালক ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় আটক আসামি, জব্দকৃত ইয়াবা এবং সিএনজি গাড়িটি নিয়মিত মামলার ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com