1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কক্সবাজার রেলস্টেশনে র‌্যাব-১৫ এর ডগ স্কোয়াডের বিশেষ মাদকবিরোধী অভিযান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ৩:২০ পিএম

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে র‌্যাব-১৫ এর ডগ স্কোয়াড টিম বিশেষ অভিযান পরিচালনা করেছে।

 

সোমবার (২৮ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ এর একটি চৌকস টহল দল স্টেশনে প্রবেশ করে স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র এবং সন্দেহভাজন এলাকাসমূহে নিবিড় তল্লাশি চালায়।

 

রেলস্টেশনে পর্যাপ্ত স্ক্যানিং ও নিরাপত্তা সরঞ্জামের অভাব থাকায় ডগ স্কোয়াডের সহায়তায় নিয়মিত তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে র‌্যাব। বিশেষ করে ট্রেন আগমন ও প্রস্থানের সময় এ নজরদারি আরও জোরদার করা হয়।

 

উক্ত অভিযানে র‌্যাব-১৫ এর অধিনায়ক নিজে উপস্থিত থেকে তল্লাশি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এতে যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ও অপরাধ দমনে র‌্যাবের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

 

র‌্যাব-১৫ জানিয়েছে, এ ধরনের তল্লাশি ও অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে কক্সবাজার রেলওয়ে স্টেশন একটি নিরাপদ ও অপরাধমুক্ত যাত্রীসেবা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com