1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী

কক্সবাজারে ১ বছরে জব্দ ১,৩২১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

✍️ এন. এ সাগর

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ১১:২৬ এএম

কক্সবাজারে গেলো এক বছরে বিভিন্ন অভিযানে জব্দ হওয়া ১ হাজার ৩২১ কোটি টাকার বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার দুপুর ১২টার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ৩৪ ব্যাটালিয়ন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আকসারের নেতৃত্বে রামু সেক্টরের ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

 

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ২ কোটি পিস ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৬১ ক্যান বিয়ার, ২২ হাজার বোতল মদ, ২৫ কেজি হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, আফিম, কোকেনসহ নানা ধরনের মাদকদ্রব্য।

 

অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়করা ছাড়াও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com