1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কাতরাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ১১:০৬ এএম

কেউ মেঝেতে পড়ে আছেন, কেউবা বেডে শুয়ে কাতরাচ্ছেন। কারও মাথায় ব্যান্ডেজ, কারও পায়ে ব্যান্ডেজ। কারও আবার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ঢুকলে এ দৃশ্য চোখে পড়ে। আহতরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তারা আহত হন। তাদের বিশ্ববিদ্যালয়ের চারটি গাড়িতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪০ জন চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর।

জরুরি বিভাগে কর্মরত একজন মেডিকেল অফিসার বলেন, এখন পর্যন্ত আনুমানিক ৪০ জন চিকিৎসা নিতে এসেছেন। আমরা এখনো হিসাব করিনি। আঘাতের ধরন দেখে বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি। ক্যাজুয়ালিটি ওয়ার্ডে কর্মরত মেডিকেল অফিসার বলেন, দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমাদের এখানে ১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ শিক্ষার্থী এসেছে। তাদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। আহতদের ২৮নং ও ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাড়া বাসার দারোয়ান কর্তৃক এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাদের পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com