1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

খুলনার কয়রায় কোস্ট গার্ড-নৌবাহিনীর অভিযানে ছোটন বাহিনীর সহযোগী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ৭:২৫ এএম

খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোটন বাহিনীর একজন সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোটন বাহিনী কয়রা থানার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট যৌথভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে একজন সহযোগীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১)। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে।

 

কোস্ট গার্ড জানায়, সাগর শেখ দীর্ঘদিন ধরে সুন্দরবনের দুর্ধর্ষ ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে অস্ত্র ও রসদ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন।

 

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com