1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

ঘর থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ৫:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সি পাড়ার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফান্দাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মুন্সি পাড়া এলাকার ওয়াহেদ আলীর ছেলে।

নিহতের বড় বোন আউলিয়া বেগম জানান, বুধবার সকালে আলম মিয়া ঘুম থেকে না উঠায় তারা সন্দেহ করেন। দুপুরে ঘরের পিছনে গিয়ে দেখেন টিনের চালা ভাঙা। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com