1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান

চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী তরুণ দলের জেলা সভাপতি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৫:৫২ এএম

চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী তরুণ দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি টি এইচ তোফাকে আটক করা হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় তাকে ডিবি পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থেকে আটক করে। বর্তমানে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সূত্র মতে, আটক তোফা এর আগে সিদ্ধিরগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্বপালন করেন। বর্তমানে তরুণ দলের এই নেতা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তিনি জড়িত বলে গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য ছিল। এসব অভিযোগে তাকে আটক করা হয়। একই অভিযোগে গতকাল রাতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলামকেও আটক করা হয়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, তোফা ও আসলামকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও বহু অভিযোগ রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com