1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এই প্রথমবার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ফাইনালে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ৮:২২ এএম

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবার ইতিহাস রচিত হতে যাচ্ছে। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রোববার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে হতে যাচ্ছে এই মহারণ।

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে।

ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে পাঁচবার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে বাংলাদেশে। অন্যদিকে ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে।

২০২৫ সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।

সব মিলিয়ে আসন্ন রোববারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষায়—দুবাইয়ে কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com