1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

জয়-পরাজয় যেটিই হোক, শিক্ষার্থীদের রায় মেনে নেব: ছাত্রদলের ভিপি প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ৮:০৯ এএম

চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীরা আমাদের যে রায় দেবেন, আমরা তা মেনে নেব। জয়-পরাজয় যেটিই হোক, আমরা অতীতে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম সেভাবেই থাকব। তবে যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ হচ্ছে সেটি দুঃখজনক।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাজ্জাদ হোসেন বলেন, ভোট শেষে একজন ভোটারের আঙুলে দাগ দেয়া হচ্ছে। তবে সে দাগ উঠে যাচ্ছে। এতে একজনের একাধিক ভোট দেয়ার সুযোগ তৈরি হয়েছে। কী কারণে এমনটা হচ্ছে তা আমরা জানতে চাই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩৬ বছর পর আয়োজিত এ ভোটযুদ্ধ ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে মোট ১৫ ভোটকেন্দ্র এবং ৬১ ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সব ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে চাকসুর ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী।

এছাড়া হল ও হোস্টেল সংসদের ২৪ পদে লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। তারা পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা বৃত্ত পূরণ করে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে একাধিক বৃত্ত পূরণ করলে সংশ্লিষ্ট ভোট বাতিল হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com