1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছেন ড. মিজানুর রহমান আজহারি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ৬:৫৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগমন করতে যাচ্ছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারি। তিনি ‎আগামী ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল’ শীর্ষক একটি সেমিনারে আসবেন বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান আজহারী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ অনেকেই উপস্থিত থাকবেন।

 

আধুনিক সমাজব্যবস্থায় ইসলামিক জীবনাচরণ, নৈতিকতা ও ব্যক্তিজীবনে ইসলামের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

 

জাকসুর জিএস মাজহারুল ইসলাম জানান, ‘মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন খ্যাতিনামা ইসলামিক স্কলার এবং তিনি বাংলাদেশের তরুণ সমাজের কাছে একটি জনপ্রিয় মুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম—পাঠাশালার উদ্যোগে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি এবং উনি আসবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’

সেমিনারটিতে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত থাকায় শিগগিরই গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে।

 

আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com