1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে

জীবনকে মহানবীর আদর্শে গড়ে তুলতে হবে: শাবিপ্রবি উপাচার্য

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৩:৪৬ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন,
মহানবী (স.) সর্বশ্রেষ্ঠ মানব। তিনি শুধু মুসলমানদের কাছেই শ্রেষ্ঠ মানব নন, বরং তার জীবনী বর্ণনা করতে গিয়ে অমুসলিমরাও তাকে ইতিহাসের শত শ্রেষ্ঠ মানুষের মধ্যে প্রথমে স্থান দিয়েছেন। আমাদের জীবনকে মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অংশ নিয়ে উপাচার্য এসব কথা বলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, ‌‘মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর ওপর কোরআন নাজিল হওয়ায় এটি হয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমরা তার উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। মহানবীর জীবনী জানতে আমাদের কুরআন অর্থসহ পড়তে হবে। কারণ হযরত আয়েশা (রা.) বলেছেন, কেউ যদি মহানবী (স.)-এর জীবনী সম্পর্কে জানতে চায়, তবে সে যেন নিয়মিত কুরআন পড়ে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন আহমেদ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com