1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ১০:৪৮ এএম

সৌদি আরবের জেদ্দায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন ও প্রদর্শনী। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এ বছরের মূল প্রতিপাদ্য—‘মক্কা থেকে বিশ্বে’।

হজ ব্যবস্থাপনা ও সেবাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া এই আয়োজনকে সৌদি ভিশন ২০৩০–এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে। এর পৃষ্ঠপোষকতা করছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

গত বছর চতুর্থ আসরে ১৩৭টি দেশের ২২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং ৬৭০টিরও বেশি সমঝোতা চুক্তি হয়।

এ বছর সম্মেলনে থাকছে ৮০টিরও বেশি সেশন ও ৬০টি বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেবেন গবেষক, শিক্ষাবিদ, কূটনৈতিক প্রতিনিধি, হজ-সংক্রান্ত সেবা অফিস এবং প্রশিক্ষণার্থীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com