1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

নিখোঁজের ৩৬ ঘন্টাপর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৬:০৮ এএম

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রজু মিয়া ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কানাপুকুরিয়া খালে একজনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রজু মিয়ার ছেলে বলেন, গত বৃহস্পতিবার সন্ধা থেকে আমার বাবা বাড়ী থেকে হারিয়ে যায়। সারা রাত ও সারাদিন খোজার পরেও তাকে না পেয়ে গেল রাতে শৈলকূপা থানায় একটি নিখোঁজ ডাইরী করি। আজ সকালে আমার কাছে খবর আসে বাবার মরদেহ ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে উদ্ধার করা হয়ে৷ মনে হচ্ছে আমার বাবা পানিতে ডুবেই মারা গেছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বৃদ্ধ রজু মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থল তার বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com