1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ৯:৪৪ এএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন বিতরণ করা হয়েছে। কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচী পালন করা হয়।

বুধবার (০৮ অক্টোবর) গোলচত্ত্বরের পাশে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এই কর্মসূচিটি পালন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে তিনশো কুরআন বিতরণের পাশাপাশি কুরআন সম্পর্কিত কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।

এ ব্যাপারে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, ‘আমরা সকলেই জানি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার যে পবিত্র কুরআনের অবমাননা করেছে। যারা কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদেরও ভিডিওটা দেখে হৃদয়ে নাড়া দিয়েছিলো। এটা সহ্য করার মতো না। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারই প্রতিবাদস্বরূপ আমাদের এই কুরআন এন্ড কালচার স্টাডি ক্লাবের উন্মুক্ত কুরআন বিতরণ অনুষ্ঠান।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আল কুরআনের আলো পৌঁছে যায়, আমাদের দিনের শুরুটা যেন হয় নামাজ দিয়ে এবং কুরআন পাঠের মাধ্যমে। এটা বাস্তবায়নের জন্য আমরা কুরআন বিতরণ কর্মসূচি পালন করছি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com