1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ফ্যানের সঙ্গে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ৪:১৮ পিএম

রাজধানীর ধানমন্ডিতে মারিয়া(১২) নামে এক শিশু গৃহকর্মীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গৃহকর্মী মারিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আচুলা গ্রামে। সে ওই এলাকার মাসুদের মেয়ে।

তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, ওই বাসায় আমি একাই থাকি। আমার একমাত্র মেয়ে ও স্বামী দেশের বাইরে থাকে। আমার গাড়ির চালক দুপুরের দিকে বাসায় এসে কলিংবেল দিচ্ছিল কিন্তু সে দরজা খুলছিল না। পরে ড্রাইভার আমাকে ফোন দিলে আমি বাসায় এসে দরজা খুলে দেখি গেস্ট রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তখন তার শরীর গরম ছিল, পরে দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

তিনি বলেন, চার মাস আগে তার নানি বকুল আমার বাসায় কাজের জন‍্য দেয়। তার নানী আমার পাশের বাসায় কাজ করে। আমার বাসায় দু’টি কাজের মেয়ে, এর মধ্যে দুই মাস আগে একটি মেয়ে চলে গেছে। সে আর আসেনি। আমাদের ধারণা সে এই বাসায় কাজ করতে চায়নি, এজন্য সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

গৃহকর্মী মারিয়ার নানি বকুল জানান, চার মাস আগে চার হাজার টাকা বেতনে ওই বাসায় গৃহকর্মীর কাজে দেই আমরা। আজ দুপুরে খবর পেলাম সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনা বিষয়টির সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com