1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ১১:২১ এএম

বিএনপি নেতার গলায় ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুরুজ উদ্দিন আহমেদকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপনের গলায় সুরুজ উদ্দিন আহমেদ মালা পরিয়ে দিচ্ছেন। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনা শুরু হলে তার এমন কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন।

বিষয়টি নিয়ে পরিদর্শক সুরুজ উদ্দিন আহমদ দাবি করেন, বিএনপি নেতা রিপনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। একটি মামলার তদন্তে সেখানে গিয়েছিলেন। উপস্থিত লোকজন মালা পরাতে না পারায় তিনি পাশে বসে সহায়তা করেছেন।

তবে জেলা পুলিশ প্রশাসন এ যুক্তি মেনে নেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের সদস্য হয়ে এমন কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com