1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মরিচ্যা চেকপোস্টে ৩ কোটি ৪২ লাখ টাকার ইয়াবাসহ ৩ জন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৩:৩৮ পিএম
Oplus_0

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অভিযানে ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৪২ লাখ টাকা।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ সড়কের গোয়ালিয়া নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালায়।

 

তল্লাশির সময় সিএনজিতে থাকা তিন যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তারা মাদকের অভিযোগ অস্বীকার করেন। পরবর্তীতে তাদের দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১৪,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফের  দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার সাকের আহম্মেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)।

 

রামু ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বিজিবি সবসময়ই সতর্ক ভূমিকা পালন করছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

 

স্থানীয় সচেতন মহল বিজিবির এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com