1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ৮:১৮ এএম
এনসিপি নেতা আব্দুর রহিম ছবি: সংগৃহীত

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুর রহিমের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ৪৯ সেকেন্ডের ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয় একটি রেস্টুরেন্টে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম জেলা এনসিপির কার্যকরী সদস্য। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।

ভিডিও ফাঁস হওয়ার পর থেকে আব্দুর রহিমকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুর রহিমের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ঘটনা প্রকাশের পর আব্দুর রহিম প্রথমে সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয় শনাক্ত করেন। এরপর আব্দুর রহিম ওই নারী তার স্ত্রী নয় বলে স্বীকার করেন। ভুল হয়েছে দাবি করে তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান।

দলীয় সূত্রে জানা যায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পরে মাদারীপুর জেলা কমিটির সদস্যরা মৌখিকভাবে এনসিপির কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানিয়েছেন। তবে কেন্দ্রীয় নেতারা এখনও আব্দুর রহিমের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেননি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, আমরা এ ঘটনায় বিচলিত। একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের প্রবণতা হতাশাজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয়।

এনসিপির মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক নেয়ামতুল্লাহ বলেন, বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। রহিম ভাই দাবি করেছেন, সঙ্গে থাকা মহিলা তার স্ত্রী। এ বিষয়টি তার প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com