1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রাতে ফেসবুকে পোস্ট, ভোরে হলের নিচে মিলল ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৯:১১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচে সঞ্জু বারাইক (২৩) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। আজ সোমবার ভোরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।

পুলিশের প্রাথমিক ধারণা সঞ্জু ‘আত্মহত্যা’ করেছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষার্থীর একটি পোস্ট দেখা গেছে।

ওই পোস্টে লেখা ছিল, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সেই দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন জগন্নাথ হলে। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, আজ ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে ছিল। উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সঞ্জু কিছুদিন ধরে ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন বলে জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। এ বিষয়ে তিনি বলেন, ‘তাঁর (সঞ্জু) বন্ধুদের সঙ্গে কথা বলে মানসিক সমস্যার বিষয়টি জানতে পারি। দুই দিন ধরে সে হলে ছিল না। আজ ভোর চারটার দিকে সে হলে আসে। মিনিট দশেক পরে হলের ছাদে যায়।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর প্রথম আলোকে বলেন, হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবনের ছাদ থেকে পড়ে গেছেন। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন, বিষয়টি নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যার ঘটনা। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com