1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রামুতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২, আহত ৪

✍️ আবুল কাশেম, রামু

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ৪:৫৮ পিএম

কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমেদ (৩৫) ও তার তিন বছরের শিশু পুত্র ইয়াজান নিহত হয়েছেন।

 

রবিবার(২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মারছা পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী আসার সময় কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আগুন ধরে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভালেও ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যারিস্টার ইয়াছিন আহমেদ।

 

গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী আলিফ লায়লা, মা,বোন ও চালক জসিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার দুই ঘণ্টা পর গাড়ির ভেতর থেকে শিশু ইয়াজানের মরদেহ উদ্ধার করা হয়।

 

আইনজীবী ইয়াছিন আহমেদ ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা ছিলেন।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com