1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

রামুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যেে বর্ণাঢ্য র‍্যালী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১:২১ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শাহজাহান লুটুর নেতৃত্বে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় ইসলামী ব্যাংকের সামনে থেকে ওই র‍্যালী শুরু হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব সরওয়ার রোমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য মো. আনসারুল হক ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. এরশাদ উল্লাহ।

 

নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ র‍্যালীতে বক্তারা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com