1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

রেজুখাল চেকপোস্টে ১ হাজার ইয়াবাসহ নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ৭:৩৭ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)’র রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আয়েশা নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বাসিন্দা।

 

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ৩৪ বিজিবির একটি দল চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আয়েশাকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত নারী মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আয়েশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com