1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গোলাবারুদসহ নারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ৬:১৪ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল সদৃশ্য বস্তুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

 

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পরিচালিত এ অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকে বসবাসরত এহসানুল হকের স্ত্রী শ্রাবণী ওরফে সাবু (৪০) কে আটক করা হয়।

 

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও বিস্ফোরক মজুদের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। ১৪ এপিবিএন সবসময় আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com